ওয়েব ডেস্ক; ২৯ এপ্রিল: বেঙ্গল এস টি এফ-র হাতে হাওড়া স্টেশন এলাকা থেকে জঙ্গি কার্যকলাপের সাথে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হলো নান্নু মিঁয়া নামক এক ব্যক্তি। আজ ২৯ এপ্রিল সকালে বেঙ্গল এস টি এফ-র হাতে হাওড়া স্টেশন এলাকা থেকে গ্রেফতার হলো এক ব্যক্তি। তাঁর বিরুদ্ধে অভিযোগ জঙ্গি কার্যকলাপের সাথে যুক্ত সে । ধৃত ব্যক্তির নাম নান্নু মিঁয়া। বয়স চল্লিশ বছর। বাড়ি কোচবিহারের দিনহাটায়।
গত বছরের আগস্ট মাসে রুজু হওয়া শাসন থানার একটি কেসের তদন্ত চলাকালীন বেঙ্গল এস টি এফ-র হাতে উঠে আসে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তারপরেই গোপন সংবাদের ভিত্তিতে আজ এই গ্রেফতার। ইউ এ পি অ্যক্ট-এর বিভিন্ন ধারা ছাড়াও ভারতীয় ফৌজদারী আইনের বেশ কয়েকটি ধারায় শুরু কেশটিতে তদন্ত চলছে।