ওয়েব ডেস্ক; ৩০ জুন :;প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা গত সপ্তাহে জাতীয় বিনিয়োগ ও পরিকাঠামো তহবিল (ন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড – এনআইআইএফ)-এ আরও ৩০ হাজার টাকা দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। তেমনটা হলে ওই তহবিলে ভারত সরকারের অবদান দাঁড়াবে ৬০ হাজার কোটি টাকায়।

এই তহবিল হল ভারতের ‘সভারেন অ্যাঙ্কার্ড ফান্ড’। পরিকাঠামো এবং জাতীয় স্তরে গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকল্পের অর্থ সংস্থানের লক্ষ্যে এই তহবিল তৈরি করা হয়েছে। দায়িত্বে রয়েছে ন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড লিমিটেড। সেখানে সভারেন ওয়েল্থ ফান্ড, পেশন ফান্ড সহ আন্তর্জাতিক নানা উৎস থেকে মূলধন সংগৃহীত থাকে।

প্রধানত পরিবহণ, পুনর্নবীকরণযোগ্য শক্তি, স্বাস্থ্য পরিচর্যা, ডিজিটাল পরিকাঠামো, বৈদ্যুতিক যানের প্রসার, ব্যয় সাশ্রয়ী আবাসন প্রভৃতি ক্ষেত্রে এই তহবিল থেকে বিনিয়োগ করা হয়। সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ক্ষেত্রে সরকারকে পরামর্শও দিয়ে থাকে ন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড লিমিটেড। আন্তর্জাতিক উৎস থেকে মূলধন সংগ্রহের ক্ষেত্রেও ওই সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্ত দেশকে স্বাবলম্বী করে তোলা এবং বিকশিত ভারত ২০৪৭-এর অভিমুখে যাত্রার উদ্যোগকে আরও জোরদার করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *