ওয়েব ডেস্ক; ১৯ মার্চ: গ্রীন লাইনের হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত বাণিজ্যিক মেট্রো পরিষেবা ১৫ মার্চ শুক্রবার থেকে শুরু হয়েছে। দ্বিতীয় দিনে, ১৬ মার্চ শনিবার এই করিডোরে ফুটফল ৬৭ হাজার ছাড়াল । এই স্ট্রেচে মোট ফুটফল ৬৭,২৪০ । হাওড়া মেট্রো স্টেশনে সর্বোচ্চ ২৪,৭২৪ ফুটফল। হাওড়া ময়দান ২৪,০৫৮ জন যাত্রী , মহাকরণ এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনগুলি দ্বিতীয় দিনে যথাক্রমে ৮,৯৭৭ এবং ৯,৪৮১ ফুটফল হয়েছে।

কলকাতা, হাওড়া এবং শহরতলির বিভিন্ন এলাকার যাত্রীরা তাদের সময় বাঁচাতে এবং এই ইঞ্জিনিয়ারিং বিস্ময় দেখতে এই মেট্রোতে ভ্রমণ করেছিলেন।

যাত্রীরাও ইন্টিগ্রেটেড টিকিট সহ এসপ্ল্যানেড এবং কবি সুভাষ মেট্রো স্টেশনগুলিতে করিডোর পরিবর্তন করা সুবিধাজনক বলে মনে করেছেন৷