শুভাবরি ওয়েব ডেস্ক, ২৮ এপ্রিল, শুভাবরি ব্যুরো:
গতকাল বিকেলে গোপন সূত্রের ভিত্তিতে সিআইডির এস ও জি বিভাগের অফিসার এবং সদস্যরা জেলা-মুর্শিদাবাদ জেলার (জাঙ্গিপুর ) চান্দুর মোড় এলাকায় একটি অভিযান চালায়। এই অভিযানে সময় মোঃ ওহিদুল ইসলাম (৩৩) নামেরএকজন ব্যক্তির কাছ থেকে এর কাছ থেকে ৯৪০০০/- মূল্যের ৫০০/- টাকার জাল ভারতীয় মুদ্রার নোট উদ্ধার করা হয়। এস ও জি এর লিখিত অভিযোগের ভিত্তিতে, সূতি থানায় একটি কেস নথিভুক্ত করা হয়েছে (মামলা নং- 211/23 dt-27.04.23 u/s 489B/489C/120B IPC) ৷ সিআইডি মামলার তদন্ত শুরু করেছে।
