শুভাবরি ওয়েব ডেস্ক, ১৯ মে, কলকাতা :
গতকাল পূর্ব বর্ধমান জেলা পুলিশের বিশেষ অভিযানে জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মোট ৩টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মোট ৬ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছে কালনা থানার মনিরুল শেখ @ মনির, পূর্বস্থলী থানার রফিক শেখ @ ছোট্টু এবং বর্ধমান থানার রাজা ভুঁইয়া @ গাঁদা রাজা, গোবিন্দ বল, শেখ রব্বানি ও শেখ রাজ। প্রত্যেক ঘটনায় নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে এবং ধৃতদের আদালতে পেশ করা হচ্ছে।