ওয়েব ডেস্ক; ১২ মে: গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী (৯ মে, ২০২৫) উপলক্ষে,পশ্চিমবঙ্গ সার্কেলের ডাক বিভাগ, “রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রকলা” শির্ষক আটটি সচিত্র পোস্টকার্ডের একটি সেট প্রকাশ করেছে, যা বিশ্বে তাঁর সৃজনশীলতা এবং দর্শনের গভীর প্রভাবকে স্মরণ করে।
এই সচিত্র পোস্টকার্ডগুলি পশ্চিমবঙ্গ সার্কেলের পোস্টমাস্টার জেনারেল (মেইলস ও বিডি) সুপ্রিয় ঘোষ কলকাতা জিপিও-তে এক অনুষ্ঠানে প্রকাশ করেন।
“গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর” বিষয়ক ডাকটিকিটের উপর একটি প্রদর্শনীও কলকাতা জিপিও-র রোটান্ডায় আয়োজন করা হয়। চলে ১০ মে, ২০২৫ (সকাল ১০টা থেকে সন্ধে ৬টা) পর্যন্ত।
