শুভাবরি ওয়েব ডেস্ক, ২৪ ফেব্রুয়ারী, কলকাতা:
সূত্র মতে জানা যায়, গতকাল মধ্যরাতে কোল্ড ড্রিঙ্কস নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে একজন আরেকজনের পায়ে দু তিনটি গুলি চালায়। আহত ব্যক্তিকে চিত্তরঞ্জন মেডিকেল এ ভর্তি করা হয়। কিন্তু যিনি গুলি চালান তিনি ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হয়েছেন।

স্থানীয়রা অভিযোগ করেছেন, যে এই দলটি এলাকায় চুরি, লোকাল ট্রেনে ডাকাতি এবং অন্যান্য অপরাধের সাথে জড়িত। পুলিশ তদন্ত করছে।