ওয়েব ডেস্ক; ৫ মে: আগামী ৭ই মে রাজ্যের দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন। জঙ্গিপুর, মালদা উত্তর, মালদা দক্ষিণ এবং মুর্শিদাবাদ এই ৪ লোকসভা কেন্দ্রে নির্বাচন হতে চলেছে। এদিন ৫৭ জন প্রার্থী এই চার কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
পশ্চিমবঙ্গ ইলেকশন ওয়াচ এবং এডিআর প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের হলকনামা বিশ্লেষণ করেছে। তাদের বিশ্লেষণ অনুযায়ী ৫৭ জন প্রার্থীর মধ্যে ১৩ জন প্রার্থী অর্থাৎ ২৩ শতাংশ প্রার্থী নিজেদের বিরুদ্ধে ফৌজদারি মামলার কথা জানিয়েছেন। এদের মধ্যে ১২ জন অর্থাৎ ২১ শতাংশ প্রার্থী নিজেরা ঘোষণা করেছেন যে তাদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে।
ইট দফায় প্রার্থীদের আর্থিক প্রেক্ষাপট বিচার করলে দেখা যাবে ৫৭ জন প্রার্থীর মধ্যে ১৩ জন অর্থাৎ ২৩ শতাংশ প্রার্থীর সম্পদের পরিমাণ এক কোটি টাকার বেশি। তৃতীয় দফায় যে কজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের মাথাপিছু গড় সম্পদের পরিমাণ ১.৮৪ কোটি টাকা।
২০ জন প্রার্থী অর্থাৎ ৩৫ শতাংশ প্রার্থী তাদের হলফনামায় জানিয়েছেন যে তাদের উচ্চ দায় বা লাইবেলিটি রয়েছে। দুজন প্রার্থী অর্থাৎ ৪ শতাংশ তারা প্যান সংক্রান্ত তথ্য দেয়নি।
শিক্ষাগত যোগ্যতা বিচার করে দেখলে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে রয়েছেন ২৬ জন প্রার্থী। ৩১ জন অর্থাৎ ৫৪ শতাংশ প্রার্থী ঘোষণা করেছেন যে তাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা তার বেশি।
১৬ জন প্রার্থী বয়স ৪০ বছরের মধ্যে, ২৮ জন প্রার্থী জানিয়েছেন তাদের বয়স ৪১ থেকে ৬০ বছরের মধ্যে, এবং ষাট বছরের বেশি বয়সী প্রার্থী রয়েছেন ১৩ জন।
তৃতীয় দফা লোকসভা নির্বাচনে রাজ্যে তিনজন প্রার্থী রয়েছেন মহিলা।
