ওয়েব ডেস্ক; ১২ এপ্রিল : রাজ্যের লোকসভা নির্বাচনের তৃতীয় দফার বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে মনোনয়নপত্র পূরণ শুরু হল। এই পর্বে মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ কেন্দ্রে আগামী ৭ মে ভোট নেওয়া হবে। মনোনয়নপত্র পূরণের শেষ দিন ১৯ এপ্রিল এবং মনোনয়ন যাচাই-বাছাই ২০ এপ্রিল হবে।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২২ এপ্রিল ৷ ভোট গণনা ৪ শে জুন ৷ পশ্চিমবঙ্গে সাত ধাপের লোকসভা নির্বাচন ১৯ এপ্রিল শুরু হবে৷ প্রথম ধাপের প্রস্তুতি ভোট পুরোদমে চলছে।