ওয়েব ডেস্ক; ১১ এপ্রিল : আগামী ১৯ এপ্রিল রাজ্যের তিনটি জেলা কোচবিহার , আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি -তে প্রথম দফার ভোট গ্রহণ হতে চলেছে। এই তিনটি কেন্দ্র মিলিয়ে মোট বুথের সংখ্যা ৫৮১৪। এই তিনটি জেলার মধ্যে কোচবিহারে বুথের সংখ্যা সবচেয়ে বেশি , যা ২০৪৩ টি। এরপরই রয়েছে জলপাইগুড়ি ১৯০৪ টি এবং আলিপুরদুয়ারে রয়েছে ১৮৬৭ টি ।
১৯ এপ্রিল এই তিনটি কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৫,৬২,৬১,০৮ জন। এর মধ্যে ২,৮৬,২৪,৯৪ জন পুরুষ এবং ২,৭৬,৩৫,০৬ জন মহিলা। তৃতীয় লিঙ্গের মোট ভোটার ১০৮ জন।
এছাড়া তিন কেন্দ্রে মোট ২৭২৮৬ জন রয়েছেন ৮৫ বছর বেশি বয়সী ভোটার।
উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই তিনটি কেন্দ্রে মোট ভোটার ছিলেন ৫,১৮,১৭,১২ জন। এর মধ্যে ২,৬৫,৬৫,৬৪ জন পুরুষ এবং ২,৪৭,২৩,৮৩ জন মহিলা। তৃতীয় লিঙ্গের মোট ভোটদাতা ছিলেন মাত্র ৬৩ জন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের তুলনায় এবার এই তিনটি কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা যেমন বেড়েছে। সেইসঙ্গে, তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যাও বেড়েছে ।
