রনিত গুপ্ত, শুভাবরি ওয়েব ডেস্ক, ১৭ মার্চ, কলকাতা: আজ দুপুরে সমাজবাদী পার্টি আনন্দ পালিত রোড থেকে এন্টালি হয়ে মৌলালি যুব কেন্দ্র অবধি একটি সমাবেশের আয়োজন করেছিল।

বিকেল ৩ থেকে মৌলালী যুব কেন্দ্রে ইনডোর মিটিং এর আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির জাতীয় সভাপতি অখিলেশ যাদব, জাতীয় সহ-সভাপতি কিরণময় নন্দ, রাজ্য সচিব হাবিবুর রহমান, বিজয় সিং ভাদোরিয়া, অবধেশ প্রসাদ, ফরিদ প্রধান, অশোক রাম, গৌতম প্রসাদ প্রমুখ।

অখিলেশ যাদব বলেছেন, বাংলা ইতিহাসকে মহিমান্বিত করেছে। বাংলা সর্বদা শিল্প, ধর্ম এবং রাজনীতির মতো বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের মশালবাহক। অখিলেশ যাদব অত্যাবশ্যকীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বেকারত্ব, আদানি ইস্যু ইত্যাদি নিয়ে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি তার বক্তব্যে দেশে বিজেপি বিরোধী আন্দোলনে তৃনমূল কংগ্রেসকে তিনি পূর্ণ সমর্থন জানিয়েছে। তিনি আরও বলেন, বিজেপি এবং কংগ্রেস এর সাথে আমাদের সমান দুরত্ব থাকবে। আগামী নির্বাচনে তৃতীয় ফ্রন্টের সম্ভাবনা রয়েছে বলে তিনি দাবি করেন।