ওয়েব ডেস্ক; ২৫ আগস্ট : দালাল প্রমথ মন্ডল এর হাত ধরে পরিচারিকার কাজের জন্য বাংলাদেশ থেকে ভারতে পাড়ি দিয়েছিল তিনজন বাংলাদেশী নাবালিকা।

সূত্র মতে জানা যায়, কলকাতায় নিয়ে আসার নাম করে প্রথমে বাগদার মনটোপলা গ্রামের একটি পোল্ট্রি ফার্মে নিয়ে যায় দালাল প্রমথ মন্ডল। অভিযোগ, সেখানে চারজন যুবক এসে একজন নাবালিকার ওপর শারীরিক নির্যাতন করে । বাকি দুই নাবালিকা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়।

এই ঘটনার তীব্র নিন্দা করেন ন্যাশনাল এন্টি ট্রাফিকিং কমিটির চেয়ারম্যান শেখ জিন্নার আলী। তিনি বিএসএফের ভূমিকা নিয়েও তদন্তের দাবি করেন এবং সেই মর্মে ডিজিপি (পশ্চিমবঙ্গ)র কাছে সিআইডি তদন্তের আবেদন জানান। পরে গ্রেফতার করা হয় দালাল সহ সেই চারজন অভিযুক্ত যুবককে।

বাগদা থানায় পস্কো আইন সহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, ন্যাশনাল এন্টি ট্রাফিকিং কমিটির চেয়ারম্যান শেখ জিন্নার আলী দীর্ঘ সময় ধরে নারী পাচারকারীদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে নিঃশব্দে।