ওয়েব ডেস্ক; ১৯ আগস্ট : দিল্লিতে বসবাসকারী পাকিস্তান থেকে আসা মহিলা শরণার্থীরা দিল্লিতে রাখী বন্ধন উৎসব উপলক্ষে কেন্দ্রীয় বাণিজ্য ও উদ্যোগ মন্ত্রী পীযূষ গোয়েলকে রাখী পরান।
কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলও সাধ্বী ঋতম্ভরা এবং ব্রহ্মকুমারী বোনেদের সঙ্গে রাখী বন্ধন উৎসব পালন করেন।
গোয়েল বলেন, নাগরিকত্ব আইন যেসব শরণার্থীরা সিএএ-র আওতায় নাগরিকত্ব অর্জন করেছেন, তাঁদের নিরাপত্তা ও সুরক্ষা প্রদান করবে। মন্ত্রী বলেন, “নাগরিকত্ব সংশোধন আইন আপনাদের সম্মান ও নিরাপত্তা প্রদান করছে, যা আপনাদের অধিকার। তিনি বলেন, এটিই আমার জীবনের সর্বশ্রেষ্ঠ রাখীবন্ধন উৎসব”।
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃঢ় ইচ্ছেশক্তির ফলেই এই বোনেরা সিএএ – এর আওতায় ভারতীয় নাগরিকত্ব অর্জন করতে সক্ষম হয়েছেন।
