শুভাবরি ওয়েব ডেস্ক, ১১ নভেম্বর, কলকাতা:
নির্বাক প্রাণীদের জন্য বিজয়গড় পরশ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে। সেই কাজের সূত্র ধরে দীপাবলীর বা কালীপুজোর ঠিক একদিন আগে এক সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করেছিল এই সংগঠন।
আজ সকালবেলা পরশের স্বেচ্ছাসেবকেরা সারিবদ্ধ ভাবে বিজয়গড় ( যাদবপুর) এর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে রাস্তার বিভিন্ন জনবহুল অঞ্চলে সচেতনতামূলক পোস্টার লাগানো এবং লিফলেট বিতরণ করা হয়। যাতে দীপাবলীর উৎসবে গৃহপালিত পোষ্য এবং পথ পশুদের কোনরকম কষ্ট না হয়। তাদের দিকে যাতে কোনোভাবেই আতশবাজি ছোড়া না হয়।
তাৎপর্যপূর্ণভাবে অঞ্চলের নামি পুজো সংগঠনগুলো তাদের সুদৃশ্য প্যান্ডেলের সামনে বিজয়গড় পরশ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সচেতনতমূলক পোস্টার লাগিয়ে রাখতে আগ্রহী হয়।
আগামী দিনে এই গৃহপালিত পোষ্য এবং পথ পশুদের জন্য আরো বৃহৎ কর্মসূচি হাতে নেওয়া হবে বলে জানালেন পরশের সভাপতি তন্ময় গুহ রায় ।
