ওয়েব ডেস্ক; ১৯ আগস্ট : বিশাখাপত্তনমে অনুষ্ঠিত ৫০ তম অল ইন্ডিয়া ইন্টার-ইনস্টিটিউশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে মৌমিতা দত্ত এবং পয়মন্তী বৈশ্য সহ ৫ (পাঁচ) সদস্য নিয়ে গঠিত ভারতীয় রেলের দল, দুই মেট্রো কর্মী স্বর্ণপদক জিতেছে। এই চ্যাম্পিয়নশিপটি সেখানে ১৬ থেকে ২২ আগস্ট পর্যন্ত খেলা হচ্ছে যাতে ১৩ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। দলগত ইভেন্টের ফাইনালে, ভারতীয় রেলওয়ে ইভস ৩-০ ব্যবধানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইভস কে পরাজিত করে।

মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি এই টুর্নামেন্টে তাদের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য উভয় খেলোয়াড়কে অভিনন্দন জানিয়েছেন।