ওয়েব ডেস্ক; ১৬ মার্চ: শনিবার শুরু হলো ” ন্যাশনাল ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৪”। শনিবার এবং রবিবার অর্থাৎ ১৬ ও ১৭ই মার্চ এই দুদিন ধরে চলবে এই টুর্নামেন্ট। সর্বভারতীয় ক্যারাটে ফেডারেশন “ক্যারাটে এ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া”র অনুমোদিত অল ইন্ডিয়া ধামিকা কাই ক্যারাটে ফেডারেশনের পরিচালনায় এবং এই প্রথম বিএসএফের সহযোগিতায় ” ন্যাশনাল ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৪” অনুষ্ঠিত হতে চলেছে। প্রতিযোগিতাটি চলবে হবে কলকাতার ডানলপ মোড়ে খালসা মডেল সিনিয়র সেকেন্ডারি স্কুলে।
উল্লেখ্য যে ভারতের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে পাঁচ থেকে পঁয়ষট্টির প্রায় ১০০০ জন খেলোয়াড় অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়। মহিলা ও পুরুষ দুটি বিভাগে বিভিন্ন ক্যাটাগরিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
এই প্রতিযোগিতায় জাতীয় এবং আন্তর্জাতিক খেলোয়াড় অংশগ্রহণ করেছেন।