ওয়েব ডেস্ক; ১৮ আগস্ট: ইতিমধ্যেই চালু করা ইস্ট-ওয়েস্ট মেট্রোর (গ্রিন লাইন) সল্টলেক সেক্টর V- শিয়ালদহ স্ট্রেচ এবং নির্মাণাধীন এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান প্রসারণের মধ্যে সমন্বিত নিরাপত্তা পরীক্ষা করার জন্য, শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর V পর্যন্ত গ্রীন লাইন মেট্রো পরিষেবা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ১৯ আগস্ট (শনিবার) এবং ২৬ আগস্ট (শনিবার)। এই দুটি পরপর শনিবার এই করিডোরে কোনো পরিষেবা পাওয়া যাবে না।