ওয়েব ডেস্ক; ২৪ ডিসেম্বর: বিশেষ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স গত ২৩ শে ডিসেম্বর ডানকুনি থানার অন্তর্গত এলাকায় নিষিদ্ধ মাদক মিশ্রিত বিপুল কাফ সিরাপ উদ্ধার করল।
সূত্র মারফত জানা গেছে গত ২৩ ডিসেম্বর সকাল বেলা ডানকুনি থানার অন্তর্গত মাইতি পাড়ায় একটি বিস্কুট ফ্যাক্টরির সামনে একটি ট্রাক থেকে সব মিলিয়ে ২৭ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বেঙ্গল এইচএফ এর দল। উদ্ধার হওয়া ফেন্সিডিলের বাজার মূল্য প্রায় দু কোটি টাকা।
এই ঘটনায় ৫৫ বছর বয়সী ট্রাকচালক তাসলিম এবং ৬০ বছর বয়সী মোহাম্মদ ইয়াসিন কে আটক করা হয়েছে। দুজনেই উত্তরপ্রদেশের বাসিন্দা।
মনে করা হচ্ছে রাচি থেকে কলকাতা এবং তার আশেপাশে এলাকাতে পাচার করা হচ্ছিল। পুলিশ তদন্ত শুরু করেছে এবং এর পেছনে কারা কারা রয়েছে সেই বিষয় খোঁজ করছে। ডানকুনি থানায় মামলার রুজু করা হয়েছে।