ওয়েব ডেস্ক ; ২২ আগস্ট : গ্লোবাল ফাইন্যান্স সেন্ট্রাল ব্যাঙ্কার রিপোর্ট কার্ডস্ ২০২৪ – এ পরপর দু’বার “A+” রেটিং – এর জন্য আরবিআই – এর গভর্নর শ্রী শক্তিকান্ত দাস’কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের এক্স পোস্টের প্রত্যুত্তরে মোদী জানান, “এই কৃতিত্ব এবং পরপর দু’বার সাফল্যের জন্য আরবিআই – এর গভর্নর @DasShaktikanta-কে অভিনন্দন। আরবিআইয়ে এটি তাঁর নেতৃত্ব এবং আর্থিক বিকাশ ও স্থায়িত্ব সুনিশ্চিত করার লক্ষ্যে তাঁর কাজের স্বীকৃতি।”
