ওয়েব ডেস্ক; ১৬ এপ্রিল : ভারতীয় নৌবাহিনীর কমান্ডারদের সম্মেলন নতুন দিল্লির নৌসেনা ভবনে ১৪ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে উদ্বোধনী ভাষণ দেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী। অনুষ্ঠানে বাহিনীর ঊর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত ছিলেন। এরা নৌবাহিনীর বিভিন্ন কমান্ডের সদর দপ্তরে কর্মরত। বাহিনীর বিভিন্ন অভিযান পরিচালনার কাজেও যুক্ত এই কমান্ডাররা। নৌবাহিনীর প্রধান ভারতীয় জাহাজগুলির স্বার্থরক্ষায় বাহিনীর সাফল্যের প্রশংসা করেন। পশ্চিম এশিয়ায় সম্প্রতি যে সংঘাতময় পরিস্থিতির উদ্ভব হয়েছে সেই প্রেক্ষাপটে জ্বালানি সংকট মোকাবিলায় বাহিনীর সদস্যদের ভূমিকা সন্তোষজনক। ভবিষ্যতের চাহিদা অনুযায়ী নিজেদের নানা ধরণের প্রযুক্তির প্রয়োগ সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

উদ্ভূত ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে ভারত মহাসাগরীয় অঞ্চলে নৌবাহিনীর বহুপাক্ষিক ও বিপাক্ষিক নানা মহড়ায় অংশ নেবার তাৎপর্যের কথাও উল্লেখ করেন অ্যাডমিরাল ত্রিপাঠী। তিনি নৌবাহিনীর কমান্ডারদের সঙ্গে মতবিনিময় করেন। আর্থিক ও প্রযুক্তিগত বিভিন্ন বিষয়ের কথা মাথায় রেখে বাহিনীকে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণের পরামর্শ দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *