কলকাতা; ১৫ জানুয়ারি : বৃহষ্পতিবার ১৫ই জানুয়ারি, কলকাতা মেট্রো রেলের আধিকারিক ও কর্মীদের উপস্থিতিতে ব্লু লাইনের সংস্কারকৃত মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) মেট্রো স্টেশনটি শিশু ও মহিলা যাত্রীদের দ্বারা ফিতা কেটে যাত্রীদের জন্য পুনঃউদ্বোধন করা হয়েছে।

স্টেশন এবং সাবওয়েটি সংস্কার করা হয়েছে, যার ফলে স্টেশনটির থিমের সাথে সামঞ্জস্য রেখে ভবনটির বাহ্যিক রূপের উন্নতি ঘটেছে। যাত্রীদের নির্বিঘ্ন চলাচলের জন্য ভিড় কমাতে প্রবেশদ্বারগুলো স্থানান্তরিত করা হয়েছে। স্ক্যানিংয়ের দক্ষতা বাড়াতে অতিরিক্ত লাগেজ স্ক্যানার এবং ডোর ফ্রেম মেটাল ডিটেক্টর স্থাপন করা হয়েছে। ভবনটির সম্মুখভাগে উন্নত আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে এবং স্টেশনের সামনে সুন্দর বাগান তৈরি করা হয়েছে।