শুভাবরি ওয়েব ডেস্ক, ৯ মার্চ, কলকাতা: সম্প্রতি কলকাতার, শ্যামবাজার সংলগ্ন- শ্যামপুকুর অঞ্চলে বীরেন্দ্র মঞ্চে নারী দিবস উপলক্ষে এক নাচ-গানে ও চলচ্চিত্র প্রদর্শনীতে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।

‘চলো দেখা যাক’ ব্যানারে অনুষ্ঠানটি পরিচালনায় ছিল ‘স্বরণী’ গ্রুপ। এদিন ‘অত্যন্তর’ নামক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী হলো। আয়োজক সংস্থার অন্যতম পৃষ্ঠপোষক ইন্দ্রানী গুপ্ত ও ইমন মুখার্জি সমাজের নারীদের অবদানে বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আনন্দ মিত্র, সৌরিশ চৌধুরী ( লাইট অ্যান্ড সাউন্ড কর্ণধার), সঞ্জয় রায় ( হিন্দু সৎকার সমিতির প্রধান কর্মকর্তা) ফাল্গুনী চ্যাটার্জি ( বরিষ্ঠ অভিনেতা), রাজিব জয়েসওয়াল (বিশিষ্ট সমাজসেবী), অপূর্ব চট্টোপাধ্যায় (বিশিষ্ট সাংবাদিক), মল্লার ঘোষ (বিশিষ্ট সংগীত শিল্পী)।