ওয়েব ডেস্ক; ১৮ জুন : এমআইএফএফ – এর মাস্টারক্লাসে নাট্য ব্যক্তিত্ব কনস্ট্যান্টিন স্ট্যানিস্লাভস্কির সৃজনশীলতার সম্পর্কে আলোকপাত করলেন ফরাসী নাট্য কর্মী ফ্যাবরিক ক্যালে। তাঁর মতে, স্ট্যানিস্লাভস্কির সৃষ্টিতে জীবন, কথন এবং অভিনয়ের মধ্যে অঙ্গাঙ্গী যোগের বিষয়টি স্পষ্ট। তিনি ছোটখাটো বিষয় থেকে বাস্তবধর্মী উপস্থাপনার মধ্য দিয়ে জীবনকে তুলে ধরার রসদ খুঁজে নিতেন।
অ্যান্টন চেকভের সঙ্গে বিভিন্ন দিক থেকে তাঁর মিল রয়েছে। তবে, অভিনয়ের বিষয়টি শুধুমাত্র কথা বা শব্দের পরিসরে সীমাবদ্ধ থাকে না বলেও ক্যালে স্পষ্ট করে দিয়েছেন। নাট্য পরিবেশনায় উপস্থাপনা এবং অন্য বিষয়গুলির বিশেষ জায়গা রয়েছে বলে তিনি মনে করিয়ে দেন।
