কলকাতা; ২৬ জুলাই : শহরবাসীর যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক করতে এবার বড় পদক্ষেপ নিল কলকাতা মেট্রো রেলওয়ে। আগামী ২৭ জুলাই থেকে পরীক্ষামূলকভাবে ব্লু লাইন এবং গ্রীন লাইনে ট্রেনের সময়সূচি পরিবর্তন ও পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্লু লাইন :
প্রথম ট্রেন:সকাল ০৬:০০টা
শেষ ট্রেন: রাত ১০:৩০ মিনিট।
গ্রীন লাইন :
প্রথম ট্রেন:সকাল ০৬:০০টা
শেষ ট্রেন: রাত ১০:৩০ মিনিট

বাড়ছে ট্রেনের সংখ্যাও
ব্লু লাইনের সোম থেকে শুক্রবার মোট ২৬০ টি প্রতিদিন পরিষেবার বদলে পাওয়া যাবে ২৭২ টি পরিষেবা।
শনিবার পাওয়া যাবে মোট ২৫৮, এবং রবিবার ১৫৮ টি পরিষেবা।

গ্রীনলাইনে সোম থেকে শুক্র মোট ২৩৬, শনিবার ২১২ এবং রবিবার ১১১ টি পরিষেবা পাওয়া যাবে।

রবিবার ব্লু লাইন এবং গ্রীনলাইনে সকাল ন’টা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে।