ওয়েব ডেস্ক: নিম গাছ এবং নিম পাতা যে কত রকম ভাবে শরীরের উপকারে লাগে তা আমরা কমবেশি অনেকেই জানি।
বাড়ির আশেপাশে যে কোন জায়গায় নিম গাছ বড় হয়ে ওঠে। নিম গাছ বড় হয়ে ওঠার জন্য বিশেষ কোনো যত্নের দরকার হয় না।
তবুও এক ঝলকে দেখেনি যে নিম পাতা বা নিম গাছের কি কি উপকারিতা রয়েছে
ছত্রাক নাশক হিসাবে নিমপাতার জুড়ি মেলা ভার। এছাড়া কীটপতঙ্গ বিনাশে, ভাইরাস প্রতিহত করতে, রোগ নিয়ন্ত্রণ, ম্যালেরিয়া রোগে নিম পাতা ব্যবহার করা হয়।
নিম পাতার রস স্কিন ক্যান্সারের ক্ষেত্রে উপকার দেয়।
মুখে ব্রন নির্মূল করার জন্য নিমপাতা পেটে ব্যবহার করে অনেকেই।
ব্লাড প্রেসার, কোলেস্ট্ররল এর ক্ষেত্রে নিম পাতার রস কিন্তু বেশ উপকারী। এছাড়াও হৃদরোগে নিম পাতার রস উপকার দেয়।
মশা বাহিত রোগ ম্যালেরিয়ার ক্ষেত্রে নিম পাতা কিন্তু বেশ উপকারী ভূমিকা পালন করে।
শিশুদের ক্ষেত্রে কৃমি বেশ ভালো রকম ভাবেই কাবু করে ফেলে সেক্ষেত্রে নিম পাতা রস কিন্তু এই কৃমি থেকে উপকার দেয়।
দাঁতের ব্যথার ক্ষেত্রে অনেকেই ছটফট করেন। নিম পাতার রস দাঁতের ব্যথায় বেশ উপকারী।
বি দ্রঃ নিম পাতার উপকারিতা নিয়ে এগুলি প্রাথমিক একটি বক্তব্য। সব ক্ষেত্রেই কিন্তু ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন।
