ওয়েব ডেস্ক; ১৫ মার্চ অপক্ষা শেষ! আগামীকাল শনিবার ১৬ মার্চ এবারের লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে চলেছে। শুক্রবার নির্বাচন কমিশন জানিয়েছে যে তারা আগামীকাল লোকসভা নির্বাচন এবং কয়েকটি রাজ্য বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করবে। নয়াদিল্লির বিজ্ঞান ভবনে বিকেল ৩টায় এক সংবাদিক সম্মেলনের মাধ্যমে লোকসভা নির্বাচনের ঘোষণা করা হবে।
বলাই বাহুল্য এর ফলে ঘোষণার সাথে সাথে আদর্শ আচরণবিধি কার্যকর হবে।

ইতিমধ্যেই লোকসভা নির্বাচনকে ঘিরে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। তারা বিভিন্ন অঞ্চলে টহল দেওয়া শুরু করেছে।
নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পরেই আরো কেন্দ্রীয় বাহিনী আসবে বলে কমিশন সূত্রে জানা গেছে।