ওয়েব ডেস্ক; ১৬ সেপ্টেম্বর: নিষিদ্ধ মাদকসহ দুজনকে দুর্গাপুর স্টেশন রোড থেকে গ্রেফতার করল রাজ্য এসটিএফ। সূত্রের খবর ঘটনাটি ঘটে ১৫ এবং ১৬ সেপ্টেম্বর মধ্যরাতে। বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী রাজ্য এস টি এফের দুর্গাপুর ইউনিটের একটি দল পশ্চিম বর্ধমানের দুর্গাপুর স্টেশন রোডে অভিযান চালায়। অভিযানের সময় প্রায় ৫৬৭ গ্রাম ব্রাউন সুগার সহ শেখ হাবিবুর এবং টোটা ওরফে বদরুদ্দীন শেখ কে গ্রেফতার করে।
সূত্রের খবর অনুযায়ী জিজ্ঞাসাবাদ এর সময় তারা জানায় যে তারা তাদের স্থানীয় এজেন্টের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রতিবেশী রাজ্য ঝাড়খন্ডের বোকারো দিক থেকে এটি কিনেছিল। মনে করা হচ্ছে আটক করা মাদকের বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।
অভিযুক্ত দুজনের বিরুদ্ধে এনডিপিএস আইনে কোক ওভেন থানায় মামলা রুজ করা হয়েছে। তদন্ত চলছে।
