ওয়েব ডেস্ক; ১৯ মে : সোমবার ২০ মে পঞ্চম দফার লোকসভা নির্বাচন হতে চলেছে রাজ্যে। এই দফায় রাজ্যে মোট সাতটি লোকসভা কেন্দ্রে ৮৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পঞ্চম দফায় আরামবাগ , বনগাঁ, ব্যারাকপুর, হুগলি, হাওড়া, শ্রীরামপুর এবং উলুবেরিয়া লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে।
প্রার্থীরা যে হলফনামা জমা দিয়েছেন সেই অনুযায়ী ৮৮ জন প্রার্থীর মধ্যে একুশ জন প্রার্থী নিজেদের বিরুদ্ধে ফৌজদারী মামলার কথা জানিয়েছেন। তাদের মধ্যে ১৯ জন প্রার্থী নিজেদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারী মামলার কথা জানিয়েছেন।
এই দফায় মোট প্রার্থীর ২০ জনের সম্পদের পরিমাণ এক কোটি টাকার বেশি। ১.৯১ কোটি টাকা মাথাপিছু গড় সম্পদ রয়েছে প্রার্থীদের।
৫০ শতাংশ প্রার্থী বা ৪৪ জন প্রার্থী ঘোষণা করেছেন তাদের শিক্ষাগত যোগ্যতা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে। যেখানে ৩৮ জন প্রার্থী জানিয়েছেন তাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা তার বেশি। চারজন প্রার্থীর ডিপ্লোমা রয়েছে এবং দুজন প্রার্থী জানিয়েছেন তারা শুধুমাত্র স্বাক্ষর।
পঞ্চম দফায় ১৪ জন মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ এবং এডিআর প্রার্থীদের জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য তুলে ধরেছেন।
