ওয়েব ডেস্ক; ২৬ ডিসেম্বর : মেট্রো রেলওয়ে ২০২৩ সালের পিএসসি ক্লার্কশিপ (পার্ট – ২) পরীক্ষার পরীক্ষার্থীদের জন্য ২৮শে ডিসেম্বর (রবিবার) বিশেষ মেট্রো পরিষেবা পরিচালনা করতে চলেছে। ওই দিন ব্লু লাইন এবং গ্রিন লাইনে সকাল ৯টার পরিবর্তে সকাল ৮টা থেকে মেট্রো পরিষেবা চালু হবে।
ব্লু লাইনে দক্ষিণেশ্বর, নোয়াপাড়া এবং শহীদ ক্ষুদিরাম থেকে প্রথম পরিষেবা সকাল ৮টায় পাওয়া যাবে। গ্রিন লাইনে হাওড়া ময়দান এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে প্রথম পরিষেবা যথাক্রমে সকাল ৮টা এবং সকাল ৮টা ০২ মিনিটে শুরু হবে। ব্লু লাইন এবং গ্রিন লাইনে শেষ পরিষেবার সময় অপরিবর্তিত থাকবে। ওই দিন হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্ক পর্যন্ত বিশেষ পরিষেবাটি যথারীতি রাত ১০টা ০৫ মিনিটে পরিচালিত হবে।
২৮শে ডিসেম্বর ব্লু লাইনে ১৩০টি পরিষেবার পরিবর্তে ১৬৮টি পরিষেবা পরিচালিত হবে। গ্রিন লাইনে ১০৮টি পরিষেবার পরিবর্তে ১৩১টি পরিষেবা পরিচালিত হবে।
ওই দিন ইয়েলো লাইনে স্বাভাবিক পরিষেবা পাওয়া যাবে।
ওই দিন পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে কোনো পরিষেবা পাওয়া যাবে না।
