কলকাতা; ২৩ মে: ইউপিএসসি (UPSC) সিভিল সার্ভিসেস (প্রিলিমিনারি) পরীক্ষা, ২০২৬-এ পরীক্ষার্থীদের সুবিধার্থে, ২৪ মে রবিবার ব্লু লাইন এবং গ্রিন লাইন উভয় করিডোরেই সকাল ০৭:০০ টা থেকে মেট্রো পরিষেবা শুরু হবে।
প্রান্তিক (টার্মিনাল) স্টেশনগুলি থেকে শেষ মেট্রো ছাড়ার সময় অপরিবর্তিত থাকবে।
ব্লু লাইন (BLUE LINE)
রবিবারে সাধারণত যেখানে ১৫২টি ট্রেন চলে, সেখানে এই বিশেষ দিনে ব্লু লাইনে মোট ১৬০টি পরিষেবা চালানো হবে।
গ্রিন লাইন (GREEN LINE)
রবিবারে সাধারণত ১০৮টি ট্রেন চলার পরিবর্তে এই বিশেষ দিনে গ্রিন লাইনে মোট ১১৬টি পরিষেবা চালানো হবে।
ব্লু লাইন এবং গ্রিন লাইন উভয় করিডোরেই শেষ মেট্রো চলাচলের সময়সূচিতে কোনও পরিবর্তন করা হচ্ছে না।
ইয়েলো লাইন: এই লাইনে সাধারণ রবিবারের নিয়ম অনুযায়ী স্বাভাবিক পরিষেবা বজায় থাকবে।
পার্পল ও অরেঞ্জ লাইন: ওই দিন পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে কোনও মেট্রো পরিষেবা পাওয়া যাবে না।
