ওয়েব ডেস্ক; ১০ মার্চ : ভারত সরকার ২০২৫-২৬ সালের বাজেট ঘোষণায় হোমস্টে-র জন্য মুদ্রা ঋণ ঘোষণা করেছে, যা আবাসনের বিকল্পগুলির প্রাপ্যতা বৃদ্ধি করবে।

সরকার ‘প্রধানমন্ত্রী জনজাতিয় উন্নয়ন গ্রাম অভিযান’-এর অংশ হিসেবে পর্যটন মন্ত্রকের স্বদেশ দর্শন প্রকল্পের অধীনে উপজাতীয় হোমস্টে-র উন্নয়নের উদ্যোগ অনুমোদন করেছে। উক্ত হস্তক্ষেপের মধ্যে রয়েছে প্রতি ইউনিটে ৫ লক্ষ টাকা পর্যন্ত (নতুন নির্মাণের জন্য), ৩ লক্ষ টাকা পর্যন্ত (সংস্কার) এবং ৫ লক্ষ টাকা পর্যন্ত (গ্রামীণ সম্প্রদায়ের প্রয়োজনের জন্য) সহায়তা সহ ১০০০টি হোমস্টে-র উন্নয়ন।

লোকসভায় লিখিত জবাবে কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এই তথ্য জানিয়েছেন।