ওয়েব ডেস্ক; ১৯ মে: পশ্চিমবঙ্গে পেট্রোল (এমএস), ডিজেল (এইচএসডি) এবং তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সহ নিত্য প্রয়োজনীয় পেট্রো পণ্যের সরবরাহ পর্যাপ্ত। রাজ্যজুড়ে আইওসিএল, বিপিসিএল এবং এইচপিসিএল – এর মতো রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলির বিপণন সংক্রান্ত কাজকর্ম সম্পূর্ণ স্বাভাবিক।
সংশ্লিষ্ট ক্ষেত্রের রাজ্যস্তরীয় কো-অর্ডিনেটর এবং পশ্চিমবঙ্গের রাজ্য দপ্তরের প্রধান তথা পূর্বাঞ্চলীয় এক্সিকিউটিভ ডিরেক্টর জিতেন্দ্র কুমার একথা জানিয়েছেন।
তিনি আরও বলেন, এই অঞ্চলে লজিস্টিক্স, মজুত এবং খুচরো বিপণন সংক্রান্ত বিষয়গুলির উপর নজর রাখা হচ্ছে, যাতে জ্বালানী সরবরাহে কোনও অসুবিধা না হয়।
আতঙ্কিত হয়ে জ্বালানী কেনা থেকে বিরত থাকতে সাধারণ নাগরিকদের পরামর্শ দিয়েছেন তিনি। গুজবে কান না দিতে এবং তথ্যের ক্ষেত্রে তেল বিপণন সংস্থাগুলির বিবৃতির উপরেই আস্থা রাখতে বলেছেন জিতেন্দ্র কুমার।
সূত্র: পি আই বি
