ওয়েব ডেস্ক; ১২ মার্চ : ২০১৯-এর ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম-কিষান প্রকল্পের সূচনা করেছিলেন। চাষাবাদের কাজে কৃষকদের আর্থিক সহায়তার লক্ষ্যে চালু করা হয়েছিল এই প্রকল্প। এই প্রকল্পে প্রতি বছর তিনটি সমান কিস্তিতে ৬ হাজার টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হস্তান্তরিত করা হয়।

কোনওরকম মধ্যস্বত্ত্বভোগী ছাড়াই কৃষকদের আর্থিক সহায়তা এই প্রকল্পের মাধ্যমে সুনিশ্চিত করা হয়েছে। প্রকল্পটি চালুর পর থেকে এপর্যন্ত ২১টি কিস্তিতে ৪.০৯ লক্ষ কোটি টাকার বেশি কৃষকদের প্রদান করা হয়েছে। ১৯টি রাজ্যে পিএম-কিষান প্রকল্পে নতুন নথিভুক্তির কাজ শুরু হয়েছে। এক্ষেত্রে সচিত্র পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে। যে সব রাজ্যে এখনও পর্যন্ত কৃষকদের নথিভুক্তির কাজ শুরু হয়নি, সেখানে কৃষক আইডি ছাড়াই নাম নথিভুক্ত করা যাবে। মোবাইল এবং ওয়েবসাইটের মাধ্যমে কৃষকরা নাম নথিভুক্ত করতে পারবেন। নথিপত্র সংক্রান্ত কোনওরকম সমস্যা হলে, অভিযোগ জানানোর জন্য একটি বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

যাঁদের মোবাইল ফোন নেই, তাঁরা ডিজিটাল পরিষেবার সুবিধা নিতে পারবেন। এই ধরনের কৃষকরা কমন সার্ভিস সেন্টার এবং রাজ্য সরকারের ব্লক কার্যালয়ে গিয়ে প্রয়োজনীয় সহায়তা পেতে পারেন।

লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে একথা জানিয়েছেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী ভগীরথ চৌধারী।