ওয়েব ডেস্ক; ১২ জুন : বুধবার শিশির মঞ্চে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত আকাদেমি ও পশ্চিমবঙ্গ নৃত্য আকাদেমির ব্যবস্থাপনায় ২০২৩ সালে আয়োজিত সঙ্গীত, যন্ত্র সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, সঙ্গীত শিল্পী সৈকত মিত্র, তবলা বাদক তন্ময় বোস, লোক সঙ্গীত শিল্পী সৌমিত্র রায় সহ অন্যান্যরা।
ইন্দ্রনীল সেন বলেন, ” ২০১১ র পর থেকে রাজ্য সঙ্গীত আকাদেমি মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় এগিয়ে চলেছে। মুখ্যমন্ত্রী যে বিশ্ব বাংলার স্বপ্ন দেখেন সেটি সত্যি হবেই। আজ যারা পুরস্কার পাচ্ছেন বা পাচ্ছেন না তারা সবাই গুনি শিল্পী। আগামী দিনে তারা রাজ্যের সুনাম বজায় রাখবে তা আশা করি। রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের পোর্টালে দপ্তরের যত অনুষ্ঠান হবে তার লিস্ট থাকবে। “
