ওয়েব ডেস্ক; কলকাতা , ১৯ ফেব্রুয়ারী : পূর্ব রেলের বিভিন্ন জায়গায় রেল লাইনের ধারে ঝুঁকিপূর্ণ Unauthorized Level Crossing গজিয়ে উঠছে। কলকাতায় ও শহরতলীর কিছু কিছু জায়গায় রেল লাইনের পাশে তৈরী করা ফেন্সিং খুলে নিয়ে ছাত্র-ছাত্রী, বয়স্ক মানুষ, গাড়ি, স্কুটার, সাইকেল ইত্যাদি নিয়ে মানুষজন রেললাইন পারাপার করছেন যা সম্পূর্ণভাবে অবৈধ।

মানুষজন খেয়ালও করছেন না কোন দিক দিয়ে কখন ট্রেন আসছে। যেহেতু কোন বৈধ Level Crossing নেই তাই ট্রেনের সিগন্যাল গ্রিন থাকে। ফলে দুর্ঘটনা যে কোন মুহূর্তে হতে পারে এবং প্রায়শই এটা হয়।

পূর্ব রেলের তরফ থেকে বিনীত অনুরোধ, আপনারা অবৈধভাবে নিজেদের ইচ্ছামত ও অবৈধ রেল লাইন সংলগ্ন Crossing তৈরি করবেন না। এতে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে এবং যারা পারাপার করছেন তাদের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।