শুভাবরি ওয়েবডেস্ক , ৮ জানুয়ারী ‘২৪ :-

গত ৬ জানুয়ারি কলকাতায় শুরু হল ‘মিশন ইম্পসিবল’-এর জীবনচর্যা প্রদর্শনী -‘পৌষ পার্বন ২.০’।
শুধু এই রাজ্যই নয়, ভিন রাজ্য থেকেও বিক্রেতারা এই প্রদর্শনীতে  তাঁদের তৈরি জিনিসপত্র বিক্রি করতে এসেছেন বলে জানিয়েছেন মিশন ইম্পসিবল’ এর অ্যাডমিন রিয়া পাল ।
  দক্ষিণ কলকাতার বালিগঞ্জ ফাঁড়ির চৌধুরী হাউসে চলা ২ দিন এর  প্রদর্শনী তথা বিক্রয় প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এই  জনগণের জন্য উন্মুক্ত থাকবে ।
১০৬ টা স্টল নিয়ে তৈরী এই প্রদর্শনী তে থাকছে অনেক আকর্ষণীয় জিনিস।