শুভাবরি ওয়েব ডেস্ক, ১৮ মে, কলকাতা:
গত ২২ মার্চ প্রাক্তন বিধায়ক তন্ময় মন্ডল, কিছু ব্যক্তির বিরুদ্ধে এক কোটি ২১ লাখ ৭৮ হাজার একশ ৯২ টাকা অপব্যবহার এবং প্রতারণার বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।
লিখিত অভিযোগের ভিত্তিতে বাগুইআটি থানায় (মামলা নং- 152/23, U/S- 409/419/420/467/468/506/120B আইপিসি) একটি কেস নথিবদ্ধ নথিভুক্ত করা হয়েছে।
জড়িত অভিযুক্ত ব্যক্তির বক্তব্যের ভিত্তিতে অফিসে ১৭ মে পুলিশ অভিযান চালিয়ে হেয়ার স্ট্রিট থানা এলাকার ১ জন পুরুষ ও ৩ জন মহিলাকে গ্রেফতার করে। তাদের এলডি কোর্টে পাঠানো হয়েছে।
