ওয়েব ডেস্ক; ১৪ এপ্রিল : সম্প্রতি West Bengal Election Watch এবং ADR যৌথভাবে লোকসভা নির্বাচনে রাজ্যের প্রথম দফায় প্রতিদ্বন্দ্বিতা করা ৩৭ জন প্রার্থীর স্বঘোষিত হলফনামা বিশ্লেষণ করেছে।
তাদের বিশ্লেষণ অনুসারে এবারে লোকসভা নির্বাচনে রাজ্যে প্রথম দফায় প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের মাথাপিছু গড় সম্পদ ৬২ লক্ষ টাকার বেশি।
এবারের প্রথম দফায় যে ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে ১০ জনের সম্পদের পরিমাণ এক কোটি টাকার বেশি।
বিশেষণ অনুযায়ী জলপাইগুড়ির সিপিআই (এম) প্রার্থী দেবরাজ বর্মনের মোট সম্পদের পরিমাণ ৩ কোটি টাকার বেশি। তারপরেই রয়েছে কোচবিহার কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া । তার মোট সম্পদ ২ কোটি টাকার বেশি।
অন্যদিকে, কম সম্পদের দিকে নজর দিলে, মোট সম্পদ ১২,০০০ টাকার বেশি রয়েছে আলিপুরদুয়ার কেন্দ্রের এসইউসিআই (সি) প্রার্থী চন্দন ওরাও এর।
