ওয়েব ডেস্ক; ২৩ জুন : মোবাইল ফোন , ল্যাপটপ , টিভি , গাড়ি , ট্রেন ইত্যাদির মতো আমাদের জীবনধারণের জন্য অতি প্রয়োজনীয় নিত্য ব্যবহার্য সামগ্রীর একটি অতি গুরুত্বপূর্ণ উপাদান সেমিকন্ডাকটর চিপ । মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশেই সেমিকন্ডাকটর উৎপাদনের লক্ষ্যে প্রয়োজনীয় দিশানির্দেশ করেছেন। ২০২২ সালের ১ লা জানুয়ারী ভারতের সেমি কন্ডাকটর কর্মসূচি ঘোষিত হয়েছে। এই কর্মসূচিতে সর্বাত্মকভাবে ভারতে একটি সেমি কন্ডাকটর ইকোসিস্টেম গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী মোদিজী সেমি কন্ডাকটর সংক্রান্ত যে ৩ টি ঘোষণা করেছেন সেগুলির সবই দেশের মধ্যে এই সেমি কন্ডাকটর ইকো সিস্টেম গড়ে তোলার পক্ষে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।
প্রথম ঘোষণা : আগামী ৫ বছরে ভারতে একটি নতুন সেমি কন্ডাকটর ইউনিট গড়ে তোলার জন্য মাইক্রন টেকনোলজি মোট ২৭৫ কোটি ডলার ( ২২ হাজার কোটি টাকার বেশি ) বিনিয়োগ করবে। মাইক্রন বিশ্বের ১০ টি সর্ববৃহৎ সেমিকন্ডাকটর কোম্পানির অন্যতম।
মাইক্রন – এর ভারতস্থিত ইউনিটটি কম্পিউটারে বাবহৃত মেমরি এবং স্টোরেজ সংক্রান্ত যন্ত্রাংশ , নেটওয়ার্ক সংক্রান্ত যন্ত্রাংশ ইত্যাদি উৎপাদন করবে। এই ইউনিটটি প্রত্যক্ষভাবে ৫ হাজার এবং অপ্রত্যক্ষভাবে ১৫ হাজার কর্মসংস্থানে সহায়ক হবে।
দ্বিতীয় ঘোষণাটি হল : অ্যাপ্লায়েড মেটেরিয়ালস আগামী ৪ বছরে বেঙ্গালুরুতে একটি ইঞ্জিনিয়ারিং সেন্টার গড়ে তোলার জন্য ৪০০ মিলিয়ন মার্কিন ডলার ( ৩ হাজার কোটি টাকারও বেশি ) – এর বেশি বিনিয়োগ করবে। অ্যাপ্লায়েড মেটেরিয়ালস সেমিকন্ডাকটর যন্ত্রাংশ , পরিষেবা এবং সফটওয়্যার সরবরাহকারী বিশ্বের অন্যতম বৃহত্তম কোম্পানি।
তৃতীয় ঘোষণাটি হল : ল্যাম রিসার্চ ভারতের সেমিকন্ডাকটর মিশনে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এবং সেমিকন্ডাকটর শিল্পের জন্য প্রয়োজনীয় মানবসম্পদ তৈরির লক্ষ্যে প্রশিক্ষণ দেবে। ল্যামের “সেমিভার্স ” ভার্চুয়ল সলিউশনস এর সাহায্যে আগামী ১০ বছরে ভারতের ৬০ হাজার ইঞ্জিনিয়ারকে প্রশিক্ষণ দেওয়া হবে।
এই ঘোষণা গুলি ভারতে একটি সার্বিক সেমিকন্ডাকটর ইকোসিস্টেম গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে। গত ৪০ বছরে ভারতে সেমিকন্ডাকটর শিল্প গড়ে তোলার ক্ষেত্রে একের পর এক সরকার চেষ্টা চালিয়ে গেছে। তবে মাননীয় প্রধানমন্ত্রী মোদীজির দূরদর্শী নেতৃত্বের সুবাদে ভারতের স্বপ্ন এখন সাকার হতে চলেছে। গোটা বিশ্ব এখন ভারতকে সেমিকন্ডাকটর সরবরাহ চেইন – এ এক বিশ্বস্ত সঙ্গী হিসাবে গণ্য করছে।
সূত্র: মেট্রো রেলওয়ে
