শুভাবরি ওয়েব ডেস্ক, ১৬ ফেব্রুয়ারি, কলকাতা:
প্রয়াত হলেন ভারতের অন্যতম সেরা ফুটবলার তুলসীদাস বলরাম। এশিয়ান গেমসের স্বর্ণপদক বিজয়ী অলিম্পিয়ান তুলসিদাস বলরাম দীর্ঘ অসুস্থতার পর কলকাতায় আজ দুপুর ২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

উল্লেখ করা যেতে পারে, ১৯৬২ সালের এশিয়াড চ্যাম্পিয়ন গত বছরের ২৬ ডিসেম্বর মূত্রনালীর সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

বলরাম ১৯৫০ এবং ৬০ এর দশকে ভারতীয় ফুটবলের সোনালী প্রজন্মের অন্তর্গত ছিলেন। যেখানে তিনি চুনি গোস্বামী এবং পিকে ব্যানার্জির মতো কিংবদন্তিদের সাথে জুটি বেঁধেছিলেন।