শুভাবরি ওয়েবডেস্ক, ২১ সেপ্টেম্বর, কলকাতা:
গত ২০ সেপ্টেম্বর আনুমানিক রাত ৮:২৫ মিনিট নাগাদ নির্ভরযোগ্য সূত্রে খবর পাওয়া যায়, বাসন্তী থানার অন্তর্গত ধুরি থেকে জীবনতলা থানার অন্তর্গত কালিকাটলার দিকে একটি মালবাহী গাড়িতে বিপুল পরিমাণ গাঁজা পাচার করা হচ্ছে।
খবর পাওয়া মাত্র, ক্যানিং-২ এর বিডিও মানিক সর্দারের উপস্থিতিতে গাড়িটি আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় একটি প্লাস্টিকের বস্তা থেকে ২৭.০৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তল্লাশি ও আটক করার সময় ক্যানিং-এর এসডিপিও মোট্টাকিনুর রহমান এবং ক্যানিং-এর আইসি তুষার বিশ্বাসও উপস্থিত ছিলেন। সম্পূর্ণ তল্লাশি প্রক্রিয়াটি যথাযথভাবে ভিডিও করা হয়। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আসিফ আলম লস্কর, আমির খা এবং শরিফুল লস্কর নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
একটি স্বতঃপ্রণোদিত মামলা শুরু করে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতে পেশ করা হয়।
