ওয়েব ডেস্ক; ৫ আগস্ট : প্রেস্টিজ সম্পূর্ণ নতুন প্রেস্টিজ এক্সপ্রেসো কফি মেকার লঞ্চ করারা ঘোষণা করেছে, আধুনিক ভারতীয় বাড়িগুলিতে প্রকৃত ক্যাফে অভিজ্ঞতা আনার জন্য সুচিন্তিতভাবে ডিজাইন করা হয়েছে।
মূল আকর্ষণ হলো এর ৩.৫ বার প্রেশার সিস্টেম, যা কফির আসল নির্যাস ও সুস্বাদু এসপ্রেসোর সাথে মসৃণ ক্রিমা স্তর তৈরি করে এবং প্রকৃত ক্যাফে-স্টাইল সুগন্ধ দেয়। সকালের এক শট এক্সপ্রেসো হোক বা বিকেলের কফি বিরতি, প্রতিবারই মেশিনটি আপনাকে কফি প্রস্তুতির সময় ধারাবাহিকভাবে সন্তোষজনক ফলাফল দেয়। ৮০০ ওয়াটের হাই-পারফরম্যান্স হিটিং সিস্টেম দ্বারা চালিত, এটি দ্রুত জল গরম করে এবং দক্ষ প্রস্তুতি নিশ্চিত করে, ব্যবহারকারীদের মাত্র কয়েক মিনিটের মধ্যেই ফ্রেশ কফি উপভোগ করতে সক্ষম করে।
প্রেস্টিজ এক্সপ্রেসো কফি মেকারটির এম আর পি ৭,১৯৫ টাকা।
