শুভাবরি ওয়েব ডেস্ক, ২৭ জুন কলকাতা: ২০২৪ সালের ঐতিহাসিক লোকসভা নির্বাচনে সমস্ত প্রি-পোল অ্যাসেসমেন্টকে পিছনে ফেলে তৃণমূল কংগ্রেস অসামান্য ভালো ফল করলো। আরো একবার প্রমাণ হলো যে ভালো কাজের নিরিখে একমাত্র তৃণমূল কংগ্রেসই পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকতে পারে।
এই জয়ের এবং দলের নেত্রী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন উদ্যমে রাজ্যকে সাজাতে উদ্যোগী হলেন। একের পর এক প্রশাসনিক বৈঠকে বিভিন্ন ভুল ত্রুটি গুলো শুধরে নেওয়ার জন্য পদ্ধতি বলে দিলেন প্রশাসনিক কর্তাদের। রাস্তাঘাট-ফুটপাত পরিষ্কারের জন্য হকার উচ্ছেদ করার মতো ঝুঁকিপূর্ণ কাজও তিনি করছেন। বেআইনি বাড়ি, অবৈধ পার্কিং এর মত অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পুলিশ প্রশাসনকে আইনি পদক্ষেপ নেওয়ার আদেশ দেন। একবারের জন্যেও তিনি আত্ম-সমালোচনা থেকে বিস্মিত হননি। বরং নতুন করে, নতুন উদ্যমে আমাদের প্রিয় রাজ্যকে, রাজ্যবাসীকে ভালো রাখতে উদ্যোগী হয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী।
ঠিক এমনই একটি সময়ে লক্ষ্য করা গেল কলকাতা পুরসভার ৯৫ নম্বর ওয়ার্ডের গল্ফগ্রীন এলাকায় বেআইনিভাবে বাড়ির সংস্কার এবং পুনর্নির্মাণ হচ্ছে। গল্ফগ্রীন মিনি বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতেই D/T 19 এবং D/T 14 বাড়ি দুটো দেখলে মনে হবে সেটি যেন ফুটপাত গ্রাস করতে আসছে।
19 নম্বর বাড়িটি একটি পুরনো বাড়ির আদলে পুনর্নির্মাণ করে সেখানে একটি রেস্টুরেন্ট খোলা হবে বলে জানা গেছে। এই একই সারিতে আরো বেশ কয়েকটি বাণিজ্যিক কেন্দ্রও খোলা হয়েছে প্রায় ফুটপাতের গান ঘেঁসে যা নিশ্চিতভাবে কলকাতা পুরসভার অনুমোদিত নয়।
সাধারণ মানুষের প্রশ্ন, যেখানে একজন পৌর পিতা থাকেন, সেখানে সবার নজর এড়িয়ে একেবারে উদয় শংকর সরণীর উপরে এমন বেআইনি কাজ কিভাবে চলছে?? তাহলে কি কলকাতার ভেতরের অংশে মুখ্যমন্ত্রীর নিষেধ সত্ত্বেও বেআইনি নির্মাণ এখনো চলছে?
