ওয়েব ডেস্ক; কলকাতা , ৩০ জানুয়ারী : সাম্প্রতিক কালে পশ্চিমবঙ্গবাসীর জন্য রেলমন্ত্রী অতিরিক্ত নজর দিয়েছেন৷ উল্লেখযোগ্য হলো বন্দেভারত এক্সপ্রেস ও দেশের প্রথম অমৃত ভারত এক্সপ্রেস৷ ২০২৩ বছরের প্রথম দিনেই বাঙালীর ভ্রমনের সুবিধা করে দেওয়ার জন্য হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস চালু করেন৷ আরও অতিরিক্ত ৪টি বন্দেভারত ট্রেন বিভিন্ন রুটে রেলমন্ত্রী উপহার দিয়েছেন পশ্চিমবঙ্গবাসীকে৷ ফলস্বরূপ, নতুন ট্রেনের মাধ্যমে বার্থের সংখ্যা বাড়ানো সম্ভব হয়েছে ৷
এছাড়া ৪০টি ট্রেনের নতুন ১৯টি স্টপেজ যাত্রীসাধারণের সুবিধার কথা ভেবে বাড়িয়ে দেওয়া হয়েছে৷ যেমন অভয়পুর, শিকারীপাড়া, মুরারই, বরাকর, দুবরাজপুর, রামপুর হল্ট এবং বিদ্যাসাগর ইত্যাদি৷ এছাড়াও ৪ জোড়া নতুন মেল/এক্সপ্রেস ট্রেন, আগরতলা – ২০৫০১/২০৫০২ আনন্দ বিহার তেজস রাজধানী এক্সপ্রেস, ১৩৪৩৪/১৩৪৩৩ মালদা টাউন – এসএনভিটি ব্যাঙ্গালুরু সাপ্তাহিক অমৃতভারত এক্সপ্রেস, ১৩১৮৯/১৩১৯০ শিয়ালদাহ – বালুরঘাট এক্সপ্রেস (প্রতিদিন) এবং ১৩৩৩৩/১৩৩৩৪ দুমকা – পাটনা এক্সপ্রেস (প্রতিদিন) যাত্রীসাধারণের কথা ভেবে চালু করা হয়েছে৷
রাজ্যবাসীর উৎসবের কথা মাথায় রেখে দোল উৎসব, ছট্ পূজা, দূর্গা পূজা, দীপাবলী এবং গ্রীষ্ম ও শীতকালীন ছুটিতে প্রচুর মেল/এক্সপ্রেস এবং স্পেশাল ট্রেন চালানো হয়েছে৷ ইদানিংকালে এটি একটি অনন্য নজীর সৃষ্টি করেছে৷ তাই শীত, গ্রীষ্ম, পূজা ও অন্যান্য উৎসবে সপরিবারে ভ্রমণের জন্য বাঙ্গালী এখন অনেক নিশ্চিত, কারণ প্রচুর ট্রেন এখন বাঙ্গালী এই এক বছরে পেয়ে গেছে৷ এমনকি চিকিৎসার জন্য যদি দক্ষিণ ভারতে যেতেও হয় তার জন্য অমৃত ভারত ট্রেনও আছে৷
