ওয়েব ডেস্ক ; ২৪ ডিসেম্বর : আগামীকাল ২৫ ডিসেম্বর বড়দিনে যারা পার্ক স্ট্রিট এবং আশেপাশে ঘুরতে যাবেন তাদের সুবিধার জন্য, মেট্রো ব্লু লাইনে অতিরিক্ত সময় ধরে চলবে। কবি সুভাষ থেকে দম দম পর্যন্ত শেষ পরিষেবা রাত ১১ টায় ছাড়বে এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত শেষ পরিষেবাটি যাত্রীদের সুবিধার জন্য সেদিন ১০:৫৩ তে ছাড়বে৷
সেই দিন দুপুর ৩ টে থেকে রাত ৮ টা পর্যন্ত ৭ মিনিটের ব্যবধানে মেট্রো চলবে।
সেই দিন ব্লু লাইনে মেট্রো পরিষেবা সকাল ৬:৫০ থেকে শুরু হবে, যেটি ছুটির দিন এবং এই করিডোরের পুরো অংশে ২২৪ টি পরিষেবা চলবে।
প্রথম পরিষেবা:-
নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত সকাল ৬:৫০ টায় (কোনও পরিবর্তন নেই)।
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ৬:৫০ টায় (কোনও পরিবর্তন নেই)।
৬:৫৫ টায় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত (কোনও পরিবর্তন নেই)।
৬:৫৫ টায় মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বরে (কোনও পরিবর্তন নেই)।
শেষ পরিষেবা:-
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত রাত ১০:৫৩ টায়
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত রাত ১০:৪৯ টায়
কবি সুভাষ থেকে দম দম পর্যন্ত রাত ১১ টায়
ব্লু লাইনে রাত ১০:৪০ টায় বিশেষ রাতের মেট্রো পরিষেবা সেদিন উপলব্ধ থাকবে না।
গ্রীন লাইন-১
মেট্রো প্রতিদিন ১০৬ টি পরিষেবার পরিবর্তে ৯০ টি পরিষেবা চলবে।
ওইদিন গ্রিন লাইন-২, পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে সাধারণ সেবা পাওয়া যাবে।
