ওয়েব ডেস্ক; ৮ আগস্ট: ভারতীয় রেল বছরে গড়ে প্রায় ৫৮ কোটি খাবার পরিবেশন করে থাকে। এর মধ্যে খাবারের গুণগত মান সম্পর্কে বছরে গড়ে মাত্র ০.০০০৮% অভিযোগ পাওয়া যায়। গত ৩ বছরের অভিযোগের ভিত্তিতে এইসব ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে আইআরসিটিসি। এই শাস্তিমূলক পদক্ষেপের মধ্যে রয়েছে, ৫.১৩ কোটি টাকার জরিমানা আরোপ, ৫৪টি ক্ষেত্রে কারণ দর্শানোর নোটিশ, ৬টি চুক্তি বাতিল এবং খাদ্যের গুণগত মান ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে লাইসেন্স বাতিল।
খাদ্য নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও যাত্রী সচেতনতা বাড়াতে ট্রেনে সরবরাহ করা খাবারের প্যাকেটে কিউআর কোড চালু করেছে রেল কর্তৃপক্ষ। কিউআর কোডে প্যাকিং-এর তারিখ, লাইসেন্সধারীর নাম এবং এফএসএসএআই লাইসেন্স নম্বর সম্পর্কিত বিস্তারিত তথ্য থাকে।
প্যান্ট্রি কার এবং বেস কিচেনে খাদ্যের স্বাস্থ্যবিধি এবং গুণমান পরীক্ষা করা হয়। এছাড়া রেল ও আইআরসিটিসি-র আধিকারিকরাও নিয়মিত এবং আকস্মিক পরিদর্শনও করেন।
রাজ্যসভায় একটি প্রশ্নের উত্তরে এই তথ্য জানিয়েছেন রেল, তথ্য ও সম্প্রচার এবং বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
