কবি সুভাষ স্টেশন বন্ধ থাকার কারণে এবং পরিচালনাগত সীমাবদ্ধতা এবং রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সমস্যার কারণে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৩ সেপ্টেম্বর (বুধবার) রাত ১০:৪০ টায় ব্লু লাইনের দমদম এবং শহীদ ক্ষুদিরাম স্টেশন থেকে বিশেষ পরীক্ষামূলক নাইট মেট্রো পরিষেবা পরিচালনা করা সম্ভব হচ্ছে না । একথা জানালো মেট্রো রেল কর্তৃপক্ষ।
