ওয়েব ডেস্ক; ২১ অক্টোবর : বরানগরের ২-এর পল্লী যুবক দল আয়োজিত ৭৫ তম বর্ষের শ্যামা পূজা উপলক্ষে, শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট-এর পক্ষ থেকে সমাজের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়। এই অনুষ্ঠানটি উৎসর্গ করা হয়েছিল স্নেহময়ী মা স্বর্গীয়া ফুলরানী সাহা-র চিরস্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ও প্রখ্যাত ব্যক্তিত্ববর্গ — পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়, বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক দেবাশীষ দত্ত, জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সহ আরও বহু গণ্যমান্য অতিথিবৃন্দ।

মানবিকতার এই উদ্যোগের ধারাবাহিকতায়, শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট এবছরের দুর্গাপূজা উপলক্ষে প্রায় দুই হাজার মানুষের হাতে নতুন পোশাক পৌঁছে দিয়েছে। শীতের এই প্রারম্ভে ট্রাস্টের লক্ষ্য — প্রায় এক হাজার মানুষের কাছে কম্বল ও শীতবস্ত্র পৌঁছে দেওয়া, যাতে সমাজের প্রান্তিক মানুষরা শীতের কষ্ট থেকে কিছুটা মুক্তি পান।