ওয়েব ডেস্ক; ১১ সেপ্টেম্বর : বহুমুখী মহড়া জাপাড ২০২৫-এর জন্য রাশিয়ার উদ্দেশে রওনা হল ভারতীয় সশস্ত্র বাহিনীর ৬৫ সদস্যের একটি দল। এতে রয়েছেন স্থলবাহিনীর ৫৭ জন, বিমান বাহিনীর ৭ জন এবং নৌবাহিনীর ১ জন। রাশিয়ার নিঝিনি-র মুলিনো ট্রেনিং গ্রাউন্ডে এই মহড়া চলবে ১০-১৬ সেপ্টেম্বর।
ভারত ও রাশিয়ার মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধি এবং প্রযুক্তি ও কলাকৌশলগত আদান-প্রদানে গতি আনা এই মহড়ার লক্ষ্য। মুক্ত এবং সমতল পরিসরে অভিযানের ক্ষেত্রে যৌথ পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির প্রয়োগ এবং বহুপাক্ষিক সংঘর্ষের আবহে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের বিষয়গুলি এই মহড়ায় বিশেষ গুরুত্ব পাবে।
