শুভাবরি ওয়েব ডেস্ক, ২৩ মার্চ, কলকাতা :
শনিবার সন্ধ্যায় বিহারী নাগরিক সংঘ জোড়াসাঁকোর রথীন্দ্র মঞ্চে ১১৩ তম “বিহার দিবস” উদযাপন করল ।
এই উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় কয়লা মন্ত্রকের রাজ্য মন্ত্রী সত্যেন্দ্র কুমার দুবে বলেন, ভারত ধর্মের ভিত্তিতে বিভক্ত হয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গে মুসলিম সম্প্রদায়কে ভোটে আনুকূল্য পাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সহযোগিতা করেন।
তিনি অভিযোগ করেন,পশ্চিমবঙ্গে বসবাসকারী হিন্দিভাষীদের ‘অতিথি’ বলে মমতা বন্দ্যোপাধ্যায় সম্বোধন করেছেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে এমন একটি বিমাতৃ সুলভ সম্বোধন করার জন্য যোগ্য জবাব দেওয়ার দিতে বিহারী সমাজের কাছে আবেদন করেন।
কেন্দ্রীয় কয়লা প্রতিমন্ত্রী এনডিএ সরকারের সময় থেকে বিহারের ক্রমবর্ধমান উন্নতিকে বজায় রাখতে আগামী বিধানসভা নির্বাচনে বিহারে পুনরায় এনডিএ সরকারকে ক্ষমতায় আনার জন্য পশ্চিমবঙ্গে বসবাসকারী বিহারী নাগরিকদের কাছে আবেদন করেন। তিনি বলেন, ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর ব্যানারে বিহারী দিবস উদযাপনের জন্য ভারতের ১৭টি রাজ্যে ৭৫টি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজকের এই অনুষ্ঠানে রাজ্য বিজেপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন তাপস রায়, অগ্নিমিত্র পাল, অমিতাভ চক্রবর্তী, তমোঘ্ন ঘোষ, শশী অগ্নিহোত্রী প্রমূখ ।
